*** হ্যাঁ, আমি কেঁদে ফেলেছি: মেসি ***

0
1781672244_messi-35

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করলেন লিওনেল মেসি। ৩–০ গোলে জয় পেয়েছে তাঁর দল আর্জেন্টিনা। এ যেন অন্য এক মেসি! মাঠেই কাঁদতে দেখা গেল তাঁকে।

প্রথম গোলের পর কয়েক সেকেন্ডের উল্লাস। এর পরই মাথা নিচু, চোখে জল মেসির। জার্সি দিয়ে মুছলেন পানি। তার পর আবার শুরু করলেন খেলা। প্রথম গোলের পর কেন কেঁদে ফেললেন মেসি? কারণ জানালেন নিজেই। খেলার পর মেসি স্বীকার করে নিয়েছেন, কেঁদে ফেলেছিলেন তিনি। কিন্তু তার নেপথ্যে ফুটবল নয়।

মেসি বলেন, হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। তবে ফুটবলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। জটিল সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল। ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।তবে সেই কঠিন সময়ের কথা বিস্তারিত ভাবে জানাননি মেসি। তিনি বলেন, আমি গোটা দলের কাছে কৃতজ্ঞ। সতীর্থদের কাছে কৃতজ্ঞ। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে ভাল রাখার। ওদের এই সাহায্যের কথা ভুলব না।৩৯ বছর বয়সেও গোল করে চলেছেন মেসি। এমনকি, বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক এত দিনে এসেছে তাঁর। মেসি জানিয়েছেন, এখন খেলা উপভোগ করছেন তিনি।

মেসি বলেন, এখন খেলা উপভোগ করি। এটা কেকের ওপর চেরির মতো বিষয়। দুর্দান্ত একটা দলের হয়ে খেলতে পেরে আমি খুব খুশি। খেলা উপভোগ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Facebook
YouTube
YouTube
WhatsApp
Copy link
URL has been copied successfully!